রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভূমিকম্পের উৎপত্তি সকালে নরসিংদীতে সন্ধ্যায় রাজধানীর বাড্ডায়
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম  আপডেট: ২২.১১.২০২৫ ৭:৪৬ পিএম  (ভিজিট : ১০১)
X

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এবার পর পর দুই দিন ৩ বার ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ  আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানীতে ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল বাড্ডা এলাকা। এরআগে আজ সকালে নরসিংদীতে ভূমিকম্প আঘাত হানে। এরআগে গতকাল নরসিংদী থেকে সারাদেশে ভূমিকম্প আঘাত হানে।

আজ শনিবার আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প সংশ্লিষ্ট এক বার্তায় এ তথ্য জানিয়েছে। অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির গণমাধ্যমকে বলেন, ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার ভেতরে। এদিকে ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার জানান, এই কম্পন ‘আফটার শক’ হতে পারে।

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ঢাকা ও এর আশপাশে ভূকম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। প্রাথমিকভাবে এর উৎপত্তিস্থল সাভারের বাইপাইল বলে জানানো হয়েছিল। পরে তা নরসিংদীর পলাশ বলে জানায় আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র। বিকেলে কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহাম্মাদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগের দিন শনিবার নরসিংদীর মাদবদীতে দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। এ ঘটনায় ১০ জন মারা যান। সারাদেশে আহত হন কয়েকশ মানুষ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝