সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে প্রাইভেটকার নিচে পড়ে নিহত-১ আহত ৪
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:৩৮ পিএম  আপডেট: ২০.১১.২০২৫ ৭:৫৬ পিএম  (ভিজিট : ১১৯)
X

হঠাৎ একটি প্রাইভেটকার  চট্টগ্রাম নগরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনা স্থলে্ই একজন পথচারী মারা যায় এবং আরো ৪ জন আহত হয়েছে। এই দুর্ঘটনাটি আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে নগরীর নিমতলা মোড়ে বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে এক্সপ্রেসওয়ে অতিক্রম করছিল। নিমতলা মোড়ে পৌঁছার পর এক্সপ্রেসওয়ের সীমানা দেওয়ালের অংশ ভেঙে সেটি নিচে পড়ে যায়।

পুলিশ জানায়, এ দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে পথচারী মো. শফিককে (৫৫) নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত এক তরুণীসহ চারজনকে বারিক বিল্ডিং মোড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলমান।


চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, প্রাইভেটকারটি বিমানবন্দরের দিক থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) ওপর দিয়ে আগ্রাবাদের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় অতিক্রম করার সময় সেটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

নগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান বলেন, এক্সপ্রেসওয়ে থেকে একটি গাড়ি নিচে রাস্তায় পড়ে গেছে। এখানে প্রচুর লোকজন জমা হয়েছে। সড়কে যানজট সৃষ্টি হয়েছে। আমরা লোকজন সরিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

আ. দৈ./কাশেম




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝