সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৮ দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চায় গণভোট ও জুলাই সনদ বিষয়ে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:২০ পিএম   (ভিজিট : ১৪৮)
X

জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবিতে আন্দোলনরত ৮ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে (পীর চরমোনাই) উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অধ্যক্ষ মাওলানা সারওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানসহ ৮ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

এ ছাড়া বৈঠকে অংশ নেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক গোলাম পরওয়ার, অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা জালাল উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, মাওলানা মুসা বিন ইজহার, অধ্যাপক ইকবাল হোসেন ও নিজামুল হক।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত না আসায় জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বৈঠকে বক্তারা বলেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই, তবে জনগণের দাবি উপেক্ষা করা হলে আন্দোলন আরও কঠোর আকার ধারণ করবে। তারা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক সমাধান বের করবেন, যাতে অচলাবস্থা নিরসন এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়।

বৈঠকে দুটি সিদ্ধান্ত গৃহীত হয়

১. জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের বিষয়ে আলোচনার জন্য আগামীকাল ১২ নভেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হবে।

২. প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না এলে ৮ দলীয় শীর্ষ নেতৃবৃন্দ কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝