সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, প্রস্তুতি নিচ্ছে বিএনপি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৫৮)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন। দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র বলছে, ১৭ বছর প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে গুলশানের নিজ বাসায় উঠবেন তারেক রহমান। গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িটিতে চলছে সংস্কারকাজ; নতুন রং করা হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে কাঁটাতারের বেড়া ও সিসিটিভি নজরদারির মাধ্যমে।

অন্যদিকে, গুলশান-২–এর ৮৬ নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও চলছে সংস্কারের শেষ প্রস্তুতি। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান- এ প্রশ্নে ফজলে এলাহী আকবর বলেন, “ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক–দুদিনের মধ্যেই ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।”

তিনি আরও জানান, দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সহায়তা আশা করছে বিএনপি।

ফজলে এলাহী আকবর বলেন, চলতি মাসে তারেক রহমানের ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তা আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচনের পর ওমরাহ পালন করবেন তিনি।

গত মাসে বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে লন্ডনে যাওয়ার পর থেকেই সেখানে বসবাস করছেন তারেক রহমান। এবারই দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফিরছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝