রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বোচ্চ পেশাদারিত্ব ও নাগরিক সেবার মানোন্নয়নের তাগিদ
দায়িত্ব গ্রহণের শুরুতেই কর্মকর্তাদের সতর্ক বার্তা দিলেন,ডিএসসিসির নতুন প্রশাসক
আবুল কাশেম:
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৮:০৫ পিএম  আপডেট: ০৪.১১.২০২৫ ৮:৩২ পিএম  (ভিজিট : ৪৪২)
X

দায়িত্ব গ্রহণের প্রথম বৈঠকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক মোঃ মাহমুদুল হাসান এনডিসি  সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের একটি সতর্ক বার্তা দিয়েছেন।  তিনি বলেছেন, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা, আন্তরিকতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়নে আত্মনিয়োগ করতে হবে।

 আজ মঙ্গলবার (৪ নভেম্বর) নগর ভবনে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রশাসক এই বার্তা দিয়েছেন। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা  রাসেল রহমান  গণমাধ্যমকে এই তথ্য জানান। 

তিনি আরো জানান, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান কে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডিএসসিসির প্রশাসক নিয়োগ প্রদান করে ০২ নভেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ ক এর উপধারা (৩) অনুযায়ী প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। 

 আজ মঙ্গলবার দুপুরে ডিএসসিসির নবনিযুক্ত প্রশাসক মোঃ মাহমুদুল হাসান নগর ভবনে  আসলে তাকে ফুল দিয়ে বরণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম ও সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ কর্মকর্তারা।

এরপর আনুষ্ঠানিক মতবিনিময় সভায় ডিএসসিসির প্রশাসক বলেন, "সিটি কর্পোরেশন নাগরিক সেবা প্রদানের কেন্দ্রবিন্দু হিসেবে সব শ্রেণির নাগরিক জীবনকে প্রভাবিত করে।" রাজধানী শহরের অংশ হিসেবে কাজের গুরুত্ব ও স্পর্শকাতরতা বিবেচনা করে সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে জনগণের কাছাকাছি যাওয়ার সুযোগ গ্রহণ করতে হবে। এ সময় তিনি জন্ম-মৃত্যু নিবন্ধন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে জনসম্পৃক্ততা ও  জনমত যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন। 

মতবিনিময় সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, সকল বিভাগীয় প্রধান, তত্বাবধায়ক প্রকৌশলীবৃন্দ এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, আগের প্রশাসক মো. শাহজাহান মিয়াকে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে সরকার গত ৩০ অক্টোবর সরিয়ে নিয়েছেন। এরপর থেকে তিনি ঢাকা দক্ষিণ সিটিতে প্রশাসক হিসেবে আর আসেননি। এমনকি এই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে দেখা করে বিদায় নেয়ার সুযোগও পাননি । কারণ  গত ১৪ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ দাখিল করা হয়েছে। ওই অভিযোগ অনুসন্ধানের পর্যায়ে আছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝