রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডায়মন্ড ব্যবসায়ীর প্রেমে মালাইকা, বয়সের ফারাক ১৯ বছর
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৯:২৮ পিএম   (ভিজিট : ১৫০)
X

বলিউডের গ্ল্যামার ডিভা মালাইকা অরোরা সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত জনপ্রিয় গায়ক এনরিক ইগলেসিয়াস কনসার্টে ধরা পড়েছেন এক রহস্যময় তরুণের সঙ্গে। কনসার্টের আলো-ঝলমলে পরিবেশে দুজনকে চোখে চোখে মিলে হাসি, ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মালাইকা আর এই নতুন সঙ্গী হর্ষ মেহেতা একে অপরকে বেশ কয়েক মাস ধরে ডেট করছেন। হর্ষ একজন ডায়মন্ড ব্যবসায়ী এবং মালাইকার চেয়ে ১৯ বছর ছোট। গত বছর জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময়ও তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছিল।

গত দুই দশকের দাম্পত্য এবং ছয় বছরের সম্পর্কের পর অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পরই মালাইকার নতুন বন্ধুত্ব শুরু হয়েছিল হর্ষের সঙ্গে।

দুইজনকেই সাদা পোশাকে কনসার্ট উপভোগ করতে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে নতুন প্রেম গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝