রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় দুদকের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
সেবাগ্রহীতাদের হয়রানী করা যাবে না : দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:০৯ পিএম  আপডেট: ২৭.১০.২০২৫ ৭:২৩ পিএম  (ভিজিট : ৯৮)
X

 দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সেবাগ্রহীতাদের হয়রানী করা যাবে না। সরকারি দপ্তরে  হয়রানী অভিযোগ আসবে। এটাই স্বাভাবিক এবং এটাকে  সবাই স্বাভাবিকভাবে নেবেন।  কিন্তু সেবাগ্রহীতা ও অভিযোগকারীদের উপর ক্ষুব্ধ হবেন না। কারণ তারা অসন্তুষ্ট বলেই ক্ষুব্ধ হলে অভিযোগ করছে । কাজেই সমস্যাগুলি তাড়াতাড়ি সমাধান করতে বে

আজ সোমবার (২৭ অক্টোবর)  চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর সংস্থাসমূহে সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহিতাদের হয়রানী রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোঃ তানজির আহমেদ এই তথ্য জানান।

তিনি আরো জানান, উক্ত গণশুনানিতে  দুদকের তফসিল ভুক্ত ৭৫ টি অভিযোগের শুনানি হয়। যার মধ্যে ১ টি অভিযোগ অনুসন্ধানে নেয়া হয়, একটি অভিযোগে একজনকে  সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত  প্রদান করা হয় এবং ৩৭ অভিযোগ নিষ্পত্তি করা হয় এবং বাকি অভিযোগসমূয় প্রতিবেদন দাখিল সাপেক্ষে নিষ্পত্তি করা হবে। 

উক্ত গণশুনানিতে বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, ”আপনার পাশে ছোট্ট একটা দুর্নীতি হতে যাচ্ছে, আপনি দেখেছেন আপনার আওতায় পরে না তবুও আপনি যদি একটু একটু আওয়াজ দেন, দেখবেন তাৎক্ষণিকভাবে হয়তো যিনি দুর্নীতি করবার চেষ্টা করছিলেন, তিনি ওখান থেকে সরে আসছে"।

আরেক বিশেষ অতিথি দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন বলেন,"জনগণের জন্য প্রদত্ত সরকারি পরিসেবা স্বচ্ছতার সাথে দক্ষতার সাথে প্রাপ্তি নিশ্চিত করা সহ সরকার কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য । এটা (গণশুনানি) একটা সুযোগ হিসেবে আপনারা দেখবেন। আপনার দপ্তরে কোন কোন জায়গায় দুর্নীতি হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়, সেটা আপনার চেয়ে ভালো কেউ কিন্তু আর জানে না । আমরা মনে করি আপনি আপনার দপ্তরকে পরিচ্ছন্ন করার কাজটা জন্য এটাকে (গণশুনানি) একটা সুযোগ হিসেবে নেবেন"।

উক্ত গণশুনানিতে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম  সভাপতিত্ব করেন।গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ চুয়াডাঙ্গা জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। একই সাথে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল অভিপ্রায়।

এর আগে গণশুনানিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের জন্য  চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়েছিল। উক্ত গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে। গণশুনানি সরাসরি সেবা দাতা কর্মকর্তা-কর্মচারী, সকল শ্রেণি-পেশার নাগরিক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্কাউট- বিএনসিসি সদস্য উপস্থিত ছিলেন।

আ.দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝