রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এ কে আজাদের বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে জেলা যুবদলের মশাল মিছিল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৩:০৬ পিএম  আপডেট: ২৩.১০.২০২৫ ৩:০৯ পিএম  (ভিজিট : ১৩৫)
X

ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে গতকাল বুধবার (২২ অক্টোবর) রাতে শহরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 'ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দোসর' এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে আজাদ কর্তৃক ফরিদপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের বিরুদ্ধে দেওয়া 'মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য ও অভিযোগের' প্রতিবাদে এই বিক্ষোভ ও মশাল মিছিলের আয়োজন করা হয়।

রাতে শহরের সিভিল সার্জন অফিস থেকে মশাল মিছিলটি শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।  এ সময় জাতীয়তাবাদী যুবদলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে জেলা যুবদলের সহ-সভাপতি কেএম জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত  প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মহানগর যুবদলের সাবেক সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং ফরিদপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম তালুকদার।

বক্তারা এ সময় এ কে আজাদের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে সাবেক সংসদ সদস্য এ কে আজাদসহ তার সঙ্গে থাকা আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের দাবি জানান।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝