রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পরিবারে নতুন সদস্যদের নিয়ে কেমন কাটছে রাজ-শুভশ্রীর দুর্গাপূজা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৯:০১ পিএম   (ভিজিট : ২৩৫)
X

পূজার দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর মজাই অন্য রকম। দৈনন্দিন কর্মব্যস্ততা নেই। সপ্তমীর সকালে তাই পরিবারের সঙ্গেই নিজেদের মতো করে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন টলিপাড়ার চর্চিত রাজ-শুভশ্রী তারকা দম্পতি।

দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তারা। একজন টলিপাড়ার আলোচিত নায়িকা। আর অন্যজন হলেন নামকরা পরিচালক। মায়ের কোলে চেপে প্রথম বার দুর্গাপূজা দেখতে গেল তারকা জুটির একমাত্র মেয়ে ইয়ালিনি চক্রবর্তী।
ইয়ালিনি সঙ্গে ছিল তার ভাই ইউভান চক্রবর্তীও। এদিন গোলাপি প্লাজো আর কামিজ সেই সঙ্গে ম্যাচিং ক্লিপে সেজেছিল নায়িকা কন্যা। মেয়েকে নিয়ে আহ্লাদে আটখানা রাজ আর শুভশ্রী। একফ্রেমে দেখা গেছে পুরো পরিবারকে। 

জীবনে কর্মক্ষেত্রে তাদের যতই ব্যস্ততা থাকুক না কেন, পরিবার সবার আগে। এইটা যে মনে প্রাণে বিশ্বাস করেন সেই প্রমাণই পাওয়া যায় বার বার শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে দেখা যাচ্ছে রাজের ঘাড়ের উপর উঠে বসে আছে ইউভান। অন্যদিকে টেবিলে বসে রয়েছে ইয়ালিনি।

আর দুই ছেলে মেয়ের মাঝে বসে রীতিমতো নাস্তানাবুদ অবস্থা রাজের। রবিবার সকালে চক্রবর্তী বাড়ির এমনই একটা ছবি পোস্ট করেছেন শুভশ্রী। ছবি পোস্ট করে নায়িকা লেখেন ‘সানডে ফানডে।’

এদিকে বাঙালি বউয়ের সাজে সেজেছিলেন শুভশ্রী। পরনে ছিল ঘিয়ে রঙের শাড়ি আর সেই সঙ্গে লাল রঙের ব্লাউজ। রাজ এবং ইউভানের পরনে ছিল পাঞ্জাবি। প্রতি বছরই দুর্গাপূজাটা চুটিয়ে উপভোগ করেন তারা। এবছর তো তাদের পরিবার পূর্ণ। তাই ২০২৪ সালটা যেন আরও বিশেষ হয়ে রইল এ তারকা দম্পতির জন্য।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝