রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৬০ ফিট সড়কের সংযোগস্থল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ডিএনসিসির
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৭:৫০ পিএম  আপডেট: ১৭.১০.২০২৫ ১১:০৩ এএম  (ভিজিট : ২৬১)
X

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৬০ ফিট সড়ককে সরাসরি মিরপুরের প্রধান সড়কের  সাথে নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই সংযোগ সড়কটি বন্ধ থাকায় মিরপুরবাসী দীর্ঘদিন থেকেই যানজট এবং ও দুর্ভোগের শিকার। 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ৬০ ফিট সড়কের উত্তরপ্রান্তে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডের গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নামে সিটি জরিপে রেকর্ডকৃত ৮০৮০০ ও ৪০৪৫৬ দাগের জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় তিনি বলেন,“১৭ বছর ধরে ৬০ ফিট রোডের যানজট নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। আমরা জনদুর্ভোগ লাঘবে এই স্থানে অবৈধ দখল উচ্ছেদ করে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করেছি।”


তিনি আরও বলেন,“আশাকরি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই কাজ সম্পন্ন করে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।”

আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার থেকে শুরু হওয়া ৬০ ফিট সড়কটি এতদিন মিরপুর ১০ থেকে মিরপুর ২ নম্বরগামী প্রধান সড়কের সঙ্গে যুক্ত হওয়ার আগেই শেষ হয়ে যেত। ফলে যানবাহনকে ডানদিকে সরু পথে মোড় নিতে হতো, যেখানে দুই দিকের ট্রাফিক চলাচলের কারণে সারাদিনই যানজট লেগে থাকত।

এই সমস্যার স্থায়ী সমাধানে ডিএনসিসি এখন বাম পাশ দিয়ে একটি নতুন সংযোগ সড়ক নির্মাণ করছে, যা মিরপুর ২ পোস্ট অফিসের পাশ দিয়ে মিরপুরের মূল সড়কের সঙ্গে মিলবে। এতে ৬০ ফিট সড়কের যানবাহন একমুখী লেনে সরাসরি মিরপুরের প্রধান সড়কে প্রবেশ করতে পারবে।

আজকের উচ্ছেদ কার্যক্রমে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মঈন উদ্দীন, অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মমতাজ মহল, তত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুবুব আলম, নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান, সহকারী প্রধান বর্জ্য ব্যস্থাপনা কর্মকর্তা ইকবাল করিম, ডিএনসিসিতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমানসহ সংম্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝