রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৭:৩৯ পিএম  আপডেট: ১১.১০.২০২৫ ৭:৪১ পিএম  (ভিজিট : ৮৫)
X

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) পক্ষ থেকে জনশৃঙ্খলা রক্ষায়  বাংলাদেশ সুপ্রিম কোর্ট এলাকা এবং আশপাশে সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রাসহ সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে । আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১২ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ, গণজমায়েত ও অবস্থান ধর্মঘটসহ সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হলো।

প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ এলাকায় সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হলো।

এছাড়া, বিভিন্ন দাবি-দাওয়া আদায় বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝