বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
এনবিআর সদস্য বেলালের ৫ কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৬:৩০ পিএম  আপডেট: ০৭.১০.২০২৫ ৬:৩৫ পিএম  (ভিজিট : ১২৮)
X

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রভাবশালী সদস্য ও বেনাপোল কাস্টমস হাউজের সাবেক কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে সংস্থার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

তিনি আরো জানান, দুদকের মামলায় এনবিআর সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি) বেলালের বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সাড়ে চার কোটি টাকার বেশি সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত বেলালের বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

দুদকের অভিযোগে বলা হয়, সরকারি কর্মচারী হিসেবে কর্মরত থাকা অবস্থায় জমা দেওয়া সম্পদ বিবরণীতে বেলাল চার কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে চার কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝