রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কেমন জীবনসঙ্গী চায় তৃপ্তি, জানালেন নিজেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১১:৪৮ এএম  আপডেট: ১০.১০.২০২৪ ১২:০৫ পিএম  (ভিজিট : ১৮৯)
X

রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছিলেন তৃপ্তি দিমরি। খোলামেলা দৃশ্যে অভিনয় করে ভক্তদের মন জয় করেছিলেন। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে অভিনেত্রীর জনপ্রিয়তার সঙ্গে ছবির তালিকাও। 

বহু পুরুষের হৃদয়ে ঝড় তোলা এই অভিনেত্রী এবার কেমন জীবনসঙ্গী চায় সে বিষয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন যে, ‘কাভি হাঁ কাভি না’ ছবিতে শাহরুখ খান অভিনীত চরিত্রটি ‘সুনীল’-এর মতোই একজন জীবনসঙ্গী পাওয়া তার লক্ষ্য। ওই ছবিটিও যে তার খুবই পছন্দের সেকথাও জানিয়েছেন। 

তিনি বলেন, ‘ছবিটার মধ্যে অদ্ভুত একটা সারল্য রয়েছে, একটা সহজ ব্যাপার রয়েছে যার জন্য এই ছবিটা আক্ষরিক অর্থেই রোমান্টিক।’ এরপর ‘ধুম’ সিরিজে উদয় চোপড়া অভিনীত চরিত্রটির কথাও বলেছেন। 
ভবিষ্যতে নিজের প্রেমিককে সোজা বাবা-মায়ের কাছে নিয়ে যাবো উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘আমিও ওই চরিত্রটির মতন যে শুধুমাত্র একটু ঘোরাঘুরি করব, ফুরফুরে সময় কাটাব বলে প্রেম করে না। বরং সম্পর্কের পাকাপাকি ভবিষ্যতের জন্য সোজা বাবা-মায়ের কাছে নিজের প্রেমিককে হাজির করা মানুষ আমি।’

প্রসঙ্গত, ভারতের উত্তরাখণ্ডের মেয়ে তৃপ্তি দিমরি, দিল্লিতে যদিও বড় হয়েছেন। বুলবুল ও কালা-র মতো ছবিতে কাজ করেছেন নায়িকা। তবে, খ্যাতি দিয়েছে অ্যানিম্যাল। বর্তমানে একের পর এক ছবি করে চলেছেন। সদ্য শেষ করেছেন ভুল ভুলাইয়া ৩-র কাজ।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝