রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কুপ্রস্তাব নিয়ে কুসুম শিকদারের বক্তব্য প্রকাশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম   (ভিজিট : ১৭২)
X

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। এক সময় অভিনয়ে বেশ সরব থাকলেও বর্তমানে কাজ করছেন খুব বেছে বেছে। তবে গ্ল্যামারাস এ অভিনেত্রী নিজের ক্যারিয়ারে কখনো কোনো বাজে প্রস্তাব পাননি।

সম্প্রতি জনপ্রিয় সব তারকাদের নিয়ে ভিন্ন আমেজের তৈরি একটি সেলিব্রিটি টকশো হাজির হয়ে এ কথা বলেন কুসুম শিকদার। কাস্টিং কাউচ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, আমার ফিল্মই তো তিনটা। আর শেষেরটা তো আমারই। মিডিয়ায় আমি শুনি আজকাল গল্পটল্প নানা কাহিনি। আমি জানি না।

আমাদের সময়ে এসব কম ছিল, অথবা ছিল না। বা থাকলেও আসেলে অনেক সময় দু-একটা ঘটনা যে ঘটেনি, তা নয়। আল্লাহ তো বুদ্ধিমত্তা দিয়েছেন। আমি সিদ্ধান্ত নেব আমি কোন রাস্তায় যাব। আমি যদি দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি তো ছাতা নিয়ে যাব। আমারও এমন দু-একটা ঘটনা ঘটেনি, তা নয়। বাট, আমি তো বুঝতে পেরেছি। আমি তো হ্যান্ডেল করেছি ব্যাপার। ওর মধ্যে ঢুকিনি।

বলে রাখা যায়, নানামুখী প্রতিভার অধিকারী কুসুম সিকদার। অভিনয়ের বাইরে গান করেন, বই লেখেন, করেছেন চলচ্চিত্র পরিচালনাও। সবশেষ নিজের পরিচালিত ‘শরতের জবা’ সিনেমায় দেখা গেছে তাকে। গেল বছরের অক্টোবরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।

প্রসঙ্গত, ২০০২ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসেন কুসুম সিকদার। এরপর নিয়মিত কাজ করতে থাকেন বিজ্ঞাপনচিত্র ও নাটকে। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’ তার অভিনীত তিনটি সিনেমা। সর্বশেষ ২০১৮ সালে নাটকে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝