রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এলইডি বিলবোর্ড স্থাপনে ২৫ কোটি ১৪ লাখ টাকার কর ফাঁকি
ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বিলালসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
আবুল কাশেম:
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৫ ৭:৩৫ পিএম  (ভিজিট : ৩৪৪)
X

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা , সরকারের সাবেক আমলা খান মোহাম্মদ বিলাল, ডিএসসিসির সাবেক উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা (ভারপ্রাপ্ত প্রধান রাজস্ব) বর্তমানে চাকুরীচ্যুত মোঃ ইফসুফ আলী সরদারসহ ৬ জনের বিরুদ্ধে সরকারের ২৫ কোটি ১৪ লাখ টাকার কর ফাঁকিসহ সুনিদিষ্ট গুরুতর অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।

মামলায় অপর অভিযুক্তরা হলেন; টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের মালিক মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের মালিক মো. গাফ্ফার ইলাহী এবং জি-টেকের মালিক সুলতানা দিল আফরোজা।

দুদকের মামলায় ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের আমলে ক্ষমতার অপরব্যবহার করে নিজেরা লাভবান হতে গিয়ে সরকারের রাজস্ব আদায় ক্ষতি করেছেন অভিযুক্ত এই ৬ জন। তাদের বিরুদ্ধে ‘এলইডি বিলবোর্ড স্থাপন’-সংক্রান্ত অনিয়ম ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ২৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকা সরকারের ক্ষতির সুনিদিষ্ট অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার ১৬ (সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয় থেকে মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক  (প্রতিরোধ) মো.আক্তার হোসেন। এরআগে কমিশনের এক সভায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের অনুমোদন দেওয়া হয়।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জমিতে বিজ্ঞাপন ফলক বরাদ্দে প্রতি বর্গফুটে ২০ হাজার টাকা হারে সরকারের রেট নির্ধারিত রয়েছে। অথচ অভিযুক্তরা সরকারের ওই রেট আমলে না নিয়ে, কৌশলে মাত্র ৮০০ টাকা হারে ‘এলইডি বিলবোর্ড স্থাপন’-সংক্রান্ত বরাদ্দ দেন। তারা দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে সরকারের অর্থাৎ ডিএসসিসির রাজস্ব ক্ষতি করেছে। যা দুদকের অনুসন্ধানে সত্যতা পাওয়া গেছে।

অপরদিকে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কর কর্মকর্তা দেওয়ান আলীম আল রাজী, রাজস্ব কর্মকর্তা মো: নাসির উদ্দিন এবং সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আসাদুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে  দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক তাদের নিজেদের, পরিবারের ও  পোষ্যদেও স্থাবর- অস্থাবর সম্পদের বিবরণীর চেয়ে প্রত্যককে পৃথক নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নোটিশ পাবার ২১ কার্যদিবসের মধ্যে তাদেরকে সম্পদের বিবরণী দাখিল করতে নির্দেশনাসহ বলা হয়।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝