রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেকার ছেলেকে বিয়ে করবেন কোটিপতি তানিয়া, বসিয়ে খাওয়াবেন সারা জীবন
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৬ পিএম   (ভিজিট : ১৩৬)
X

২৬ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়ি রয়েছে। তার অধীনে কাজ করেন প্রায় ৮০০ কর্মী। সেই তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার তানিয়া মিত্তাল কিনা বিয়ে করবেন বেকার যুবককে! এমনকি বসিয়ে বসিয়ে খাওয়াবেন নিজের স্বামীকে। বিগ বসের মঞ্চে এমনটাই জানালেন তানিয়া।

সম্প্রতি নতুন করে আলোচনায় এলেন ভারতের গোয়ালিয়রের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার তানিয়া মিত্তাল। মহাকুম্ভ সফরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হন তিনি। এবার বলিউড অভিনেতা সালমান খানের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’-এ অংশ নিয়ে নতুন করে শিরোনাম হলেন এই উঠতি তারকা। বিগ বসের মঞ্চে এসে তানিয়া মিত্তাল জানান, তার রয়েছে ২৬ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়ি এবং তার অধীনে কাজ করেন প্রায় ৮০০ কর্মী।

 তবে সম্পদ নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে তার একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে তিনি জানিয়েছিলেন, মনের মতো মানুষ পেলে বেকার পুরুষকেও বিয়ে করতে আপত্তি নেই তার। এমনকি স্বামীকে রান্না করে খাওয়াতে কিংবা তার পা ছুঁয়ে প্রণাম করতেও রাজি তিনি।

সেই ভিডিওতে তানিয়াকে বলতে শোনা যায়, আমি জানি না আদর্শ সঙ্গী আদৌ এই পৃথিবীতে আছেন কি না। তবে যদি থাকেন, তিনি বেকার হলেও সমস্যা নেই। আমি প্রকাশ্যে তার পা ছুঁতে রাজি। আমার বিশ্বাস, সম্পর্কে বড়-ছোট বলে কিছু নেই।

 তানিয়া আরো বলেন, ‘আমার তিনটি কারখানা আছে। আমি এমন কাউকে চাই না, যে আমার জন্য রোজগার করবে।বরং আমি মনে করি, পুরুষরা চায় সংসারে নিশ্চিন্ত থাকতে। তাই আমি রোজগারও করব, আবার স্বামীর জন্য রান্নাও করব।’

নিজেকে ভীষণ রোমান্টিক দাবি করে তানিয়া এরপর বলেন, ‘সম্পর্কে থাকলে আমি সব কিছু দিয়ে দিতে চাই। আমার বয়ফ্রেন্ড খাওয়া শেষ করলে তোয়ালে এগিয়ে দিই। আমি জানি, স্বামীর ক্ষেত্রেও একইভাবে করব। আমি চাই, তিনি যেন নিজেকে রাজা মনে করেন।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝