রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বলিউডের সিরিজে আরিফিন শুভ, প্রথম ঝলক প্রকাশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৮ পিএম  আপডেট: ১১.০৯.২০২৫ ১০:০৪ পিএম  (ভিজিট : ১১৬)
X

আগেই ঘোষণা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৌমিক সেন। যে সিরিজে অভিনয় করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। সেই অপেক্ষার অবসান ঘটেছে।

ভারতের জনপ্রিয় প্ল্যাটফরম সনি লিভ তাদের আসন্ন প্রজেক্টগুলোর কিছু ঝলক প্রকাশ করেছে, যেখানে বেশ কিছু সিরিজ ও সিনেমার ভিড়ে দেখা গেছে শুভকেও। ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে অভিনয় করেছেন আরিফিন শুভ।

প্রথমবারের মতো বলিউডের কোনো সিরিজে শুভ। কয়েক সেকেন্ডের ঝলকে শুভকে একাধিক চমকপ্রদ লুকে হাজির হতে দেখা যায়। কখনো তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে, আবার কখনো সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে ধরা দিয়েছেন। এ ছাড়া তাকে দেখা গেছে সাদা পাঞ্জাবিতেও। প্রতিটি লুকের সঙ্গে রেট্রো স্টাইলের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।
 
জনপ্রিয় পরিচালক সৌমিক সেন সিরিজটি নির্মাণ করেছেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে শুধু শুভই নন, ভারতের টলিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখও যুক্ত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৌরসেনি মিত্রা, যিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন। পুরো সিরিজের শুটিং করা হয়েছে রেট্রো স্টাইলের সেটে, যা সময়টা তুলে ধরেছে। প্রযোজনা সংস্থা দাবি করেছে, দর্শক যেন সত্যিই ৭০-এর দশকে ফিরে যাওয়ার অনুভূতি পান, সেটিই তাদের প্রধান লক্ষ্য ছিল।

এদিকে, সিরিজটিতে শুভর লুক প্রকাশের পর থেকেই দর্শক ও শুভভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ কেবল ভিন্ন স্বাদের গল্পই নয়, বরং শুভর নতুন রূপও দর্শকদের জন্য হবে বড় চমক। বলিউডে পা রাখলেন শুভ, এটা তার ভক্তদের জন্যও দারুণ এক সুখবর। এখন সিরিজটির পূর্ণাঙ্গ একক টিজার প্রকাশের অপেক্ষায় ভক্তরা। তাতেই বোঝা যাবে, বলিউডে শুভর ম্যাজিক কতটা খাটতে যাচ্ছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝