রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নবরাত্রির স্মৃতি বললে ঐশ্বরিয়ার কথাই মনে পড়ে: সালমান খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৮:১৮ পিএম  আপডেট: ০৫.১০.২০২৪ ৮:৩৫ পিএম  (ভিজিট : ২৫৫)
X

বলিউডে এখনও চর্চা রয়েছে সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অপূর্ণ প্রেম নিয়ে। 'হাম দিল দে চুকে সানাম' ছবির শ্যুটিংয়ের মধ্য দিয়ে হয় তাদের মন দেওয়া-নেওয়া। সেই সম্পর্ক স্থায়ী না হলেও আজও বিভিন্ন প্রসঙ্গে উঠে আসে এই জুটিকে নিয়ে।

যেমন, নবরাত্রির প্রসঙ্গ আসলেও সালমানের 'হাম দিল কে চুকে সানাম' ছবির কথাই মনে পড়ে যায়। আর এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের মুহূর্ত। 

এক পুরোনো সাক্ষাৎকারে সালমান এমনটাই জানিয়েছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, তার কাছে জীবনের নবরাত্রির সেরা স্মৃতি কোনটি? নবরাত্রির মুহূর্ত বলতেই তার মনে পড়ে যায় সেই ছবির গান 'ঢোলি তারো'র কথা। এই গানে সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের রসায়ন আজও দর্শককে মুগ্ধ করে।

সালমান সেই সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমার কাছে নবরাত্রির সবচেয়ে বড় স্মৃতি হল 'হাম দিল কে চুকে সানাম' ছবির গান 'ঢোলি তারো'।'

১৯৯৯ সালে সঞ্জয় লীলা ভানসালির এই ছবির সেট থেকেই শুরু হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার প্রেম। ছবিটি বক্স অফিসেও সাড়া ফেলেছিল। কিন্তু নিজেদের মধ্যে বনিবনার অভাবে ২০০১ সালেই ভেঙে যায় তাদের সম্পর্ক।

২০০৭ সালে ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে। ২০১১ সালে তাদের কোলে আসে প্রথম সন্তান, আরাধ্যা বচ্চন। তবে গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, তাদের সম্পর্কে চিড় ধরেছে। অন্য দিকে সালমান ও তার পরে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু কারও সঙ্গেই সংসার পাতেননি। বর্তমানে তিনি আসন্ন ছবি 'সিকন্দর' ছবির কাজ নিয়ে ব্যস্ত।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝