রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিবি পরিচয়ে ডাকাতি,
ওয়াকি-টকি.ভুয়া পুলিশ আইডি কার্ড ও হ্যান্ডকাফসহ গ্রেপ্তার ৭
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৫ ৪:৩৪ পিএম  (ভিজিট : ১৫০)
X

ডিবি পুলিশ পরিচয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যবসায়ী এবং ব্যাংক থেকে বেশি পরিমানে টাকা লেনদেনকারী টার্গেট করে ডাকাতিতে জড়িত চক্রের বেশ ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 গ্রেপ্তাকৃতরা হলেন- ডাকাত চক্রের প্রধান দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ, কামাল হাওলাদার,আব্দুর রহমান হাওলাদার, মেহেদী হাসান ওরফে হাসান, বাবুল হাওলাদার,রমিজ তালুকদার ও জান্নাতুল ফেরদৌস। একই সাথে তাদের কাছ থেকে মাইক্রোবাস, ডিবি লেখা জ্যাকেট, ওয়াকি-টকি, ভুয়া পুলিশ আইডি কার্ড, হ্যান্ডকাফ, খেলনা পিস্তল, পকেট রাউটার, মোবাইল, এক্সপেন্ডেবল লাঠি ও লেজার লাইট উদ্ধার করা হয়।

আজ  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোড ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ-সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম।

ডিসি মাসুদ আলম বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁতিবাজারে সোনা কেনাবেচা করতে আসা ব্যবসায়ী এবং ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীদের টার্গেট করতো একটি চক্র। চক্রটি ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করতো। এ চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার  করেছে পুলিশ।
ডিসি মাসুদ আলম বলেন, গত ৩ সেপ্টেম্বর রাতে গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশে লেগুনাস্ট্যান্ড থেকে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার শাহবাগ থানা পুলিশ। এসময় চক্রের আরও পাঁচ সদস্য কৌশলে পালিয়ে যায়।

 এসময় তাদের কাছ থেকে মাইক্রোবাস, ডিবি লেখা জ্যাকেট, ওয়াকি-টকি, ভুয়া পুলিশ আইডি কার্ড, হ্যান্ডকাফ, খেলনা পিস্তল, পকেট রাউটার, মোবাইল, এক্সপেন্ডেবল লাঠি ও লেজার লাইট উদ্ধার করা হয়। তিনি বলেন, চক্রটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর তাঁতিবাজার এলাকায় আসা সোনা ব্যবসায়ীদের ও ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টার্গেট করতো। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করতো।

ডাকাতদল রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজারের দক্ষিণ পাশে লেগুনাস্ট্যান্ডের সামনে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শাহবাগ থানার একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৪-৫ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতার ও পলাতকদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেছে পুলিশ।

গ্রেফতার আসামিদের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় দ্বীন ইসলামের নামে দশটি, আব্দুর রহমানের নামে তিনটি, মেহেদী হাসানের নামে চারটি, বাবুল হাওলাদারের নামে দু’টি ও রমিজ তালুকদারের নামে চারটি ডাকাতি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের  বিরুদ্ধে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। কোন কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চাকরিচ্যুত হয়ে অপরাধে জড়িয়েছেন বেশি প্রশ্ন করা হলে তিনি বলেন, সব আইনশৃঙ্খলা বাহিনীর চাকরি চুতরাই অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

প্রতারক চক্রের সদস্যরা কোন কৌশলে ভুক্তভোগীদের টার্গেট করে এমন প্রশ্নের জবাবে ডিসি রমনা বলেন, তাদের প্রচুর পেইড সোর্স আছে। তারা সোর্সের মাধ্যমে ভুক্তভোগীদের টার্গেট করে। তার কোন ডাকাতি করলো বা তারা কোন সফল অপারেশন করে সে ক্ষেত্রে টাকার ভাগ সোর্সেরা বেশি পায়। যদি অপরাধীরা এক লাখ টাকা করে ভাগ পায়, সে ক্ষেত্রে সোর্সেরা দেড় লাখ টাকা পায়। আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন ব্যাংকে কাজ করার বা টাকা তোলার ভান করে। কিন্তু আসলে তারা সে সময় ব্যাংকে আসা বয়স্ক ব্যক্তি, একা ব্যক্তি বা বড় অঙ্কের টাকা উত্তোলন করতে আসা ব্যক্তিদের ওপর টার্গেট করে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যোগসাজশে অপরাধ চক্রগুলো কাজ করে কিনা জানতে চাইলে মাসুদ আলম বলেন, অপরাধচক্রের সদস্যের কারো সঙ্গে যোগসাজশ নেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এক অপরাধী দ্বীন ইসলাম ওরফে কাউসার আহমেদ সে পুলিশের ইন্সপেক্টরের আইডি কার্ড বানিয়ে নিয়েছে। দেখে বোঝাও যায় না ভুয়া আইডি কার্ড। তার নামে শুধু ১০টি ডাকাতি মামলা রয়েছে।

ভুয়া আইনশৃঙ্খলা বাহিনী সদস্য সাধারণ মানুষ কীভাবে চিনবে জানতে তিনি বলেন, জনবহুল এলাকা থেকে যদি আইনশৃঙ্খলা বাহিনী সদস্য পরিচয়ে তুলে নিতে আসে, সে সময় আশপাশে ব্যক্তিরা জানতে চাইবেন কোন বিভাগে ও কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝