সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩ লাখ চারা রোপন উদ্বোধন করলেন শরীয়তপুর জেলা প্রশাসক
শরীয়তপুর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫১ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৫ ৩:৫৫ পিএম  (ভিজিট : ১৪০)
X

পরিবেশের ভারসাম্য রক্ষা, পশু-পাখিদের অভয়ারণ্য তৈরি ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে ৩ লাখ গাছের চারা রোপন করবে শরীয়তপুর জেলা পরিষদ। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।

জেলা প্রশাসক বলেন, জেলা পরিষদ থেকে আমরা বৃক্ষ রোপণ কর্মসূচী হাতে নিয়েছি। জেলা ব্যাপি আমরা ৩ লাখ গাছের চারা রোপণ করবো।  
যা আগামী ৩ বছরে এই গাছের চারাগুলো রোপণ করা হবে। শুধু গাছ কাটলে হবে না, সেই পরিমান গাছের চারা রোপণ করতে হবে। 

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাফেউল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল, জেলা বন কর্মকর্তা হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন প্রমূখ উপস্থিত ছিলেন। 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। বৃক্ষ থেকে আমরা অক্সিজেনের পাশাপাশি ফল ও ভেষজ ঔষধ পেয়ে থাকি যা প্রতিটি মানুষের জীবনের সাথে ওতপ্রুত ভাবে জড়িত। তাই সকলকে নিজ নিজ জায়গা থেকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে।

আ. দৈ./কাশেম




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝