রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পিয়া জান্নাতুলকে কু-প্রস্তাব !
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম   (ভিজিট : ৩২৪)
X

শোবিজ তারকাদের নিয়ে ভক্তদের বরাবরই উন্মাদনা দেখা যায়। এবার তেমনই একটি ঘটনা সামনে আনলেন আলোচিত মডেল-অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। এক ব্যক্তি ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর জন্য ইনবক্সে প্রস্তাব দিয়েছেন তাকে। সেই মেসেজের স্ক্রিনশট তার ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন এ অভিনেত্রী।

পিয়ার পোস্টে দেখা যাচ্ছে―ওই ব্যক্তি নিজেকে এ অভিনেত্রীর ভক্ত দাবি করে লিখেছেন, ‘আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।’

এরপরই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির প্রস্তাব দিয়ে তিনি লিখেছেন, ‘আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।’

মডেল পিয়াকে ওই ব্যক্তি আরও লিখেছেন, ‘প্রতিটি মুহূর্ত আপনার দিকে তাকিয়ে আছি, আশা করি বিশ্বাস করবেন। দয়া করে আপনার ফোন নম্বর, হোয়াটসআপ নম্বর দিন—প্লিজ।’

মডেল পিয়া অবশ্য এসব মেসেজের নির্দিষ্ট কোনো জবাব দেননি। তবে শেষ মেসেজের পর একটি ফোন নম্বর দিয়েছেন তিনি, যেটি রাজধানী ঢাকার গুলশান থানার নম্বর।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝