রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট অ্যাপারেলস চেয়ারম্যানসহ ১০ জনের ১০২ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৫ ৬:১৯ পিএম  (ভিজিট : ৯৯)
X

ওয়েস্ট অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এ এস এম আবদুল্লাহসহ ১০ জনের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক পিএলসির নারায়ণগঞ্জ শাখার মাধ্যমে ভুয়া এলসি খোলার নামে প্রায় ১০২ কোটি টাকার আত্মসাতের  সুনিদিষ্ট অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের মামলায় ১০ আসামিরা হলেন- ওয়েস্ট অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এ এস এম আবদুল্লাহ, প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক রোকসান আরা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আসিফ হাসান মাহমুদ, পরিচালক মশিউর রহমান, পরিচালক মির্জা মো. আনিছুর রহমান, প্রিমিয়ার ব্যাংকের সাবেক ম্যানেজার মো. শহীদ হাসান মল্লিক, সাবেক ম্যানেজার অপারেশন মুশফিকুল আলম, সাবেক ফরেন ট্রেড ইনচার্জ ও সিনিয়র এভিপি দীপক কুমার দেবনাথ, সাবেক ক্রেডিট ইনচার্জ ও সিনিয়র এভিপি মুহাম্মদ মেহেদী হাসান সরকার ও সাবেক এভিপি মো. মাহমুদ মোস্তফা জিলানী।

দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে,ওয়েস্ট অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক এবং প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার তৎকালীন কর্মকর্তারা যোগসাজশে বাংলাদেশ ব্যাংকের ফরেন ট্রেড গাইডলাইন লঙ্ঘন করে জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নেন। তারা মোট ১৫টি ভুয়া সেলস কনট্রাক্ট তৈরি করে স্থানীয় এলসি খুলে কাগুজে লেনদেন ও ফোর্সড লোন সৃষ্টি করেন। এর মাধ্যমে ব্যাংকের ৩৫ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাৎ হয়।

এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই দুটি অননুমোদিত কমিটমেন্ট আইডি তৈরি করে অতিরিক্ত ঋণসুবিধা দেওয়া হয়, যার মাধ্যমে আরও ৬৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাৎ করা হয়। সব মিলিয়ে ১০২ কোটি ৭ লাখ টাকার ক্ষতি হয় ব্যাংক তথা রাষ্ট্রের।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝