সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৮ পিএম  আপডেট: ০২.০৯.২০২৫ ৭:৪০ পিএম  (ভিজিট : ১৩৫)
X

হবিগঞ্জের নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাঁধাপুর সড়কে এ সংঘর্ষ হয়।নিহত সাব্বির হোসেন রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দুই সিএনজিচালিত অটোরিকশা চালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে দুই অটোরিকশা চালকের পক্ষ নেয় চার গ্রামবাসী। এর মধ্যে একপক্ষে রাঁধাপুর ও জামারগাঁও গ্রামের লোকজন এবং অপরপক্ষে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজন অবস্থান নেয়। এসময় তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ ও সিলেটে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে বানিয়াচং সেনাক্যাম্পের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝