রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে আকস্মিক বন্যায় হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১৯৪)
X

 ভারতীয় পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাটে। পানিবন্দী অবস্থায় রয়েছে কয়েক শত পরিবার। ১৫টি আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে। স্বেচ্ছাসেবী ও ফায়ারসার্ভিস উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

গত শুক্রবার সকাল থেকে সীমান্তবর্তী এলাকার ভূবনকুড়া, আমিরখাঁকুড়া, মাজরাকুড়া, বাঘাইতলা, সংড়া, পলাশতলা, গাজিরভিটা, সূর্যপুর, সমনিয়াপাড়া হয়ে পাহাড়ি ঢল নামে। সন্ধ্যার পর হালুয়াঘাট পৌর শহরে পানি প্রবেশ করে। একই দিন রাত ১০টার দিকে ঘরে ঘরে কোমর পর্যন্ত পানি বৃদ্ধি পাওয়ায় মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়। আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে থাকে হাজারো মানুষ।

এর আগে, বৃহষ্পতিবার রাতে ভারতের মেঘালয় ও বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলে অতিমাত্রায় বৃষ্টিপাত হয়। পৌর শহরের পাগলপাড়া, আতকাপাড়া, মনিকুড়া, গুরস্থাপট্টি প্লাবিত হতে শুরু করে। পরবর্তীতে বন্যার পানি উপজেলার নড়াইল, বিলডোরা, ধারা, ধুরাইল, শাকুয়াই ইউনিয়নসহ ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঢুকতে শুরু করেছে।এদিকে, বন্যায় শত শত পুকুরের মাছ ভেসে গেছে। শতাধিক হেক্টর আমনের ক্ষেত তলিয়ে ক্ষতির সম্মুখীন হাজারো কৃষক।

আ. দৈ. /কাশেম 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝