রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চরম অর্থকষ্টে ভুগেছেন অপু বিশ্বাস, বিক্রি করে দেন সব গহনা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:০৯ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৫ ৮:১১ পিএম  (ভিজিট : ২১৪)
X

ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। প্রেম, গোপন বিয়ে, সন্তান জন্ম, বিচ্ছেদ—সব মিলিয়ে তাদের ব্যক্তিজীবন সবসময় ছিল আলোচনার কেন্দ্রে। দর্শকের কৌতূহলও কখনো কমেনি। 

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, হয়েছেন সফলও। এই জুটির একাধিক সিনেমা ব্লকবাস্টার তকমা পাওয়ায় তাকে ঢালিউড কুইনও বলা হয়। 

২০০৮ সালে শাকিবকে গোপনে বিয়ে করেন অপু। বহুদিন গোপন রাখলেও ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। এরপরেই ভাঙন ধরে সংসারে, বিচ্ছেদের পথেই হাঁটেন এই তারকা জুটি। 

এদিকে, ক্যারিয়ারের তুঙ্গে থাকা সময়েই সেই ঢালিউড কুইন নাকি অর্থকষ্টে ভুগেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা নিজেই জানিয়েছেন অপু বিশ্বাস।

এক সাক্ষাৎকারে অপু বলেন, এখন আমি আর্থিকভাবে সফল হলেও একটা সময় অনেক অর্থকষ্টে ভুগেছি। এই ঘটনাটি ঘটেছিল জয় জন্মানোর পর, যখন তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি। হাতে একেবারেই কোনো টাকা-পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কিভাবে হিসাব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি অনেকটা।

এরপর এই নায়িকা বলেন, আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম, তখন দেশে কিংবা দেশের বাইরে— যেখানেই কোনো সোনার গয়না পছন্দ হয়ে যেত, কিনে ফেলতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে, তা কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।

এরপর কিছু সিনেমায় অভিনয় করলেও সেভাবে তা সাফল্য পায়নি। অপু এখন বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত আছেন। পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায়ও।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝