রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে যা করেছিলেন অনন্যা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৭:২৭ পিএম   (ভিজিট : ২৩৩)
X

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। স্টার কিডের তকমা নিয়ে ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে বি-টাউনে যাত্রা শুরু হয় তার। এরপর অবশ্য একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে অভিনয় থেকে ব্যক্তিজীবন দিয়েই আলোচনা থাকেন এই অভিনেত্রী।

সর্বশেষ আদিত্য রায় কাপুরের সঙ্গে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের প্রেমের গুঞ্জন ছিল। এবার নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

সিদ্ধার্থ কানান নামে একটি ইউটিউব চ্যানেলে অনন্যা তার সম্পর্ক নিয়ে বলেন, বিচ্ছেদের যন্ত্রণা থেকে পালিয়ে গেলে চলবে না। এর মুখোমুখি হতে হবে। কারও সঙ্গে কথা বলে অথবা প্রাক্তনের ছবি পুড়িয়েও এই যন্ত্রণা কাটিয়ে ওঠা যায়? তার এমন মন্তব্যের প্রেক্ষিতে উপস্থাপক অনন্যাকে প্রশ্ন করেন, যন্ত্রণা ভুলতে কি তিনিও পুড়িয়েছেন?
উত্তরে অনন্যা বলেন, পৃথিবীতে আমি একাই এই কাজ করেছি, এমন নয়। অনেকেই এটা করে থাকেন। বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়ার এটা একটা ভাল উপায়। হ্যাঁ আমিও পুড়িয়েছি। তবে তিনি কার ছবি পুড়িয়েছেন সে বিষয়ে কিছুই খোলাসা করেননি।

এই সাক্ষাৎকারে অনন্যার সঙ্গে ছিলেন তার আসন্ন সিনেমা ‘কন্ট্রোল’-এর পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানেও।

আদিত্যের সঙ্গে সম্পর্ক ভাঙলেও অনন্যার জীবনে প্রেম থেমে নেই। আম্বানীর এককর্মী ও প্রাক্তন মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এমন গুঞ্জন ছড়িয়েছে বলি পাড়ায়।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝