রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তৌহিদ আফ্রিদির অপকর্মের ভয়ংকর বর্ণনা দিলেন ‘বন্ধু’ রাহী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬:৩২ পিএম   (ভিজিট : ১৮৩)
X

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার নানা কুকর্মের কথা প্রকাশ করতে শুরু করেছেন ‘বন্ধু’ তানভীর রাহী। এই কনটেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ সাক্ষাৎকারে আফ্রিদির ভয়ংকর অপকর্মের বর্ণনা দেন। 

এক সময় আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু বলে সবার কাছে পরিচিত ছিলেন তানভীর রাহী। তার দাবি, আফ্রিদিকে তিনি বাঘের মতো ভয় পান। তিনিসহ দেশের অনেক কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ব্ল্যাকমেইলের শিকার বলেও দাবি রাহীর।

সম্প্রতি রাহীর একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেন, ‘ক্যামেরার সামনে আফ্রিদি একরকম, কিন্তু ব্যক্তিজীবনে সম্পূর্ণ ভিন্ন মানুষ। ক্যামেরার বাইরে সে ভয়ংকর একজন লোক। ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই আফ্রিদির বিরোধিতা করেছিলেন। সে সময় তার ক্ষোভের শিকার হন রাহীও। তিনি বলেন, ‘রাগ উঠলে আফ্রিদি বেল্ট খুলে আমাদের কুত্তার মতো পেটাতো, যেন আমরা মানুষ না, পোষা জন্তু! বিভিন্ন সময় আফ্রিদি কনটেন্ট ক্রিয়েটরদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য বা রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে ফোন করাতেন।’

রাহী বলেন, ‘যখন ওর (আফ্রিদি) মনে হতো কেউ তার বিরুদ্ধে কাজ করছে, তখন ফোন করতো। ক্ষমতা দেখাতো। আন্দোলনের দুই-তিন মাস পর এক রাতে আমাকে ভিডিও কল দেয়। ভয় পেয়ে যাই। ফোন ধরার পর বলে, তোর সঙ্গে একজনের কথা বলাবো, সে শিগগিরই দেশের বড় মাপের কেউ হবে। এরপর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেয়। পরে বলে, বুঝছিস আমার অবস্থানটা? সাবধানে থাকিস।’

৫ আগস্টের পরও দেশে ভালোই ছিলেন আফ্রিদি, এমনটাই দাবি রাহীর। ‘বন্ধু’র চরিত্র প্রসঙ্গে রাহী বলেন, ‘তার মনুষ্যত্ব নেই, শুধু প্রতিশোধের চিন্তা। কারে কারে ধরবে, কারে কারে মারবে- এই চিন্তাই তার মাথায়। আল্লাহ কখনো এমন মানুষকে ছাড় দেন না।’

গত রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার হন তৌহিদ আফ্রিদি। জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় বর্তমানে তিনি পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝