রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:০৮ পিএম   (ভিজিট : ২১৪)
X

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আসাদুল হক বাবু হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হওয়া কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে তৌহিদ আফ্রিদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা—সিআইডির পরিদর্শক খান মো. এরফান। তিনি আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

শুনানির সময় রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করে, অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিন চায়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে সিআইডির একটি দল তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। এর আগে ১৭ আগস্ট গুলশান থেকে গ্রেপ্তার করা হয় তার বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে। এ মামলায় তাকেও ৫ দিনের রিমান্ডে পাঠান আদালত।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন মো. আসাদুল হক বাবু। সেদিন দুপুর আড়াইটার দিকে আন্দোলন চলাকালে আসামিদের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রায় এক মাস পর, ৩০ আগস্ট নিহত আসাদুলের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বরে ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝