রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটে সার্ভে ডিপ্লোমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি
সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৪:১৭ পিএম   (ভিজিট : ১৯২)
X

সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন কাঠামো ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে জয়পুরহাটে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। বুধবার (২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন দিনের অবস্থান কর্মসূচির ২য় দিনের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা।

এসময় বক্তব্য দেন জেলা বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, সদস্য সচিব তন্ময় কুন্ডু, সদস্য আনোয়ারা পারভীনসহ অন্যরা। 

এসময় বক্তারা বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমাধারীরা বিভিন্ন দপ্তরে ১০ম গ্রেডের পদ মর্যাদায় কর্মরত কিন্ত সার্ভেয়িং ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেডের পদ মর্যাদা থেকে বঞ্চিত। আগামী ৩ অক্টোবরের মধ্যে তাদের ন্যায় সংগত অধিকার ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে আগামী ৬ অক্টোবর হতে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করবেন তারা।

আ. দৈ. /কাশেম/ সুলতান


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝