রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৮:২৯ পিএম   (ভিজিট : ২৭৩)
X

সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদের দ্বারপ্রান্ত থেকে ফের এক হওয়ার চেষ্টায় থাকা হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনি আবারও তীব্র বিতর্কে জড়ালেন। নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন হিরো আলম নিজেই—যিনি অভিযোগ করেছেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে এক হোটেলে কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্টে হিরো আলম এই অভিযোগ তোলেন। শুধু তাই নয়, তিনি রিয়া মনি ও ম্যাক্স অভির একসঙ্গে থাকা কিছু ছবি ও হোটেল কক্ষের একটি ভিডিও-ও শেয়ার করেন। এতে শুরু হয় তুমুল আলোচনার ঝড়।

হিরো আলম ফেসবুকে লেখেন, “রিয়া মনি ম্যাক্স অভি ছবি আবারও কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।”পরবর্তীতে আরেকটি পোস্টে তিনি বলেন, “রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।”

দাম্পত্য কলহ ও পারস্পরিক অভিযোগে আগেও আলোচনায় এসেছেন হিরো আলম ও রিয়া মনি। আলমের বাবার মৃত্যুর পর থেকে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায়। সেই সময় থেকে রিয়ার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তোলেন আলম এবং থানায় মামলা করেন, যার ফলে রিয়াকে গ্রেপ্তারও হতে হয়। তবে পরে তিনি জামিনে মুক্তি পান।

এর কিছুদিন পর হিরো আলমের আত্মহত্যার চেষ্টা ও অসুস্থতার খবরে রিয়া মনি ফের তার পাশে দাঁড়ান, যা দেখে অনেকে ধারণা করেছিলেন—তাদের সম্পর্কে বরফ গলেছে। কিন্তু সর্বশেষ ঘটনাপ্রবাহ বলছে, সেই শান্তি দীর্ঘস্থায়ী হয়নি।

হিরো আলমের শেয়ার করা ভিডিও ও ছবিগুলো এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রিয়া মনি ও ম্যাক্স অভি এক হোটেল রুমে অবস্থান করছেন বলে দাবি করা হচ্ছে। যদিও এ বিষয়ে রিয়া মনি বা ম্যাক্স অভির সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝