বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
অস্কারে লড়তে যাচ্ছে বাংলাদেশের যে সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৭:৫৪ পিএম  আপডেট: ০২.১০.২০২৪ ৮:৩৭ পিএম  (ভিজিট : ২২৩)
X

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৭তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে মনোনয়নের জন্য লড়বে ইকবাল হোসাইন চৌধুরীর সিনেমা ‘বলী’। 

গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে সিনেমাটি দেখার পর এটিকে চূড়ান্ত করে ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি।

‘বলী’ ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার জিতেছিল, যা ছিল দেশের সিনেমার জন্য উল্লেখযোগ্য পুরস্কারের একটি।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘বলী’ (দ্য রেসলার)। এর প্রযোজক পিপলু আর খান। সহপ্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক ক্ষ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়াও এতে আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।

প্রসঙ্গত, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেইগুলোরই একটি।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝