রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার লেনদেন, রয়েছে অবৈধ সম্পদ
ফ্যাসিস্ট আ’লীগ সরকারের দোসর সাংবাদিক মুন্নী সাহাকে দুদকে জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৪:৩৮ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৫ ৪:৪২ পিএম  (ভিজিট : ১০২)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ভাজন টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহাকে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমান সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে টানা ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বুধবার (৩০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত টানা ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা উপসহকারী পরিচালক সাবেকুল নাহার পারুলের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

গনমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি আরো জানান, সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে তার ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনসহ বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের জন্য গত ২ জানুয়ারি সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন। এরই মধ্যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৬ জুলাই সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের ৩১ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন আদালত।

ওই হিসাবে ১৮ কোটি ১৬ লাখ টাকা স্থিতি রয়েছে বলে জানা গেছে। ফ্রিজ আদেশ হওয়া ৩১ ব্যাংক হিসাবের কয়েকটিতে এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা ও তার মা আপেল রানী সাহার সঙ্গে মুন্নী সাহার যৌথ মালিকানার হিসাব রয়েছে। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক ইয়াছির আরাফাত ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন।

দুদকে দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর মুন্নী সাহার আমানতের মধ্যে ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। স্থগিত করা হিসাবে এখন স্থিতি আছে মাত্র ১৪ কোটি টাকা। ১৭টি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। বিধিবহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে জব্দ করে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)।

বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে ওঠে এসেছে, বেসরকারি ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার শাখায় মুন্নী সাহার স্বামী কবির হোসেনের মালিকানাধীন এমএস প্রমোশনের নামে ২০১৭ সালের ২ মে একটি হিসাব খোলা হয়। যেখানে নমিনি হিসেবে নাম রয়েছে মুন্নী সাহার।

অপরদিকে, ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় জনৈক মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্সের নামে ২০০৪ সালের ২১ জুলাই একটি হিসাব খোলা হয়। দুটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে ৫১ কোটি ৫০ লাখ টাকার ঋণ নেওয়া হয়। ঋণ পরিশোধ না করে বারবার সুদ মওকুফ ও নবায়ন করেছে ব্যাংকটি। এর মধ্যে কেবল ২০১৭ সালেই সুদ মওকুফ করা হয় ২৫ কোটি ৭৮ লাখ টাকার। যদিও প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পারিক ব্যবসায়ীক কোনো সম্পর্ক নেই। অথচ বিভিন্ন তারিখে হিসাব দুটির মধ্যে বিপুল অংকের অর্থ লেনদেন হয়েছে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ৬ অক্টোবর বিএফআইইউ মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব করে। ব্যাংক হিসাবের বাইরে গুলশান-তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে ১৬৫, রোজা গ্রিনে তার একটি ডুপ্লেক্স বাড়ি থাকার অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, ভোরের কাগজ রিপোর্ট ইং দিয়ে মুন্নী সাহার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। মুন্নী সাহা বহু জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন।

সম্প্রতি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ আর্থিক লেনদেন এবং একটি প্রভাবশালী চক্রের হয়ে মধ্যস্থতা করার অভিযোগে আলোচনায় আসেন সাংবাদিক মুন্নী সাহা। এসব অভিযোগের ভিত্তিতেই দুদক অনুসন্ধানে নামে। দুদক সূত্র জানায়, মুন্নী সাহার বিরুদ্ধে প্রাথমিকভাবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ লেনদেন ও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তার কাছে এসব অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয়।

তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে যেসব আর্থিক অনিয়মের তথ্য এসেছে, সেগুলো যাচাই-বাছাই করতে আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু এখনই বলা যাচ্ছে না। দেশের একটি শীর্ষস্থানীয় টিভি চ্যানেলের সিনিয়র সাংবাদিক ছিলেন মুন্নী সাহা। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক বিতর্কিত অভিযোগ উঠে আসে। এসব অভিযোগের তদন্তে নেমেই তাকে আইনের আওতায় আনা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝