রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক মন্ত্রী নূরের অবৈধ সম্পদ. ১৫৯ কোটি টাকার লেনদেন,দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫:২৭ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৫ ৫:৩১ পিএম  (ভিজিট : ২৬১)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আসাদুজ্জামান নূরের নামে খোলা ১৯টি ব্যাংক হিসাবে মোট ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা ও ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলণের বিষয়টি রয়েছে। সব মিলিয়ে আসাদুজ্জামান নূরের ব্যাংক হিসাবে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই)  সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. আক্তারুল ইসলাম।

তিনি বলেন, আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার এজাহাওে বলা হয়েছে, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখিত সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন। এছাড়াও, তার নামে খোলা ১৯টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যা মিলে প্রায় ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার সন্দেহভাজন লেনদেন হিসেবে চিহ্নিত হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৫ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নীলফামারী থেকে টানা পাঁচবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝