সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা করা হচ্ছে : নাহিদ ইসলাম
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৫:৫৮ পিএম   (ভিজিট : ১৫৩)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলেছি, চাঁদাবাজি-সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা আবার যে সংগ্রাম শুরু করেছি, সেই সংগ্রাম আমরা ঘরের ভেতর থেকে করব।’

সোমবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় নাগরিক পার্টির জামালপুরে পথযাত্রা শেষে শহরের ফৌজদারি মোড়ে পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জাতীয় নাগরিক পার্টির নাম ঘোষণা করে বৈষম্যবিরোধী আন্দোলন বিলুপ্তির আহ্বান জানিয়েছিলাম।
কারণ গণ-অভ্যুত্থানের পরে এই ব্যানারকে কলুষিত করতে বিভিন্ন দল ও পক্ষ ষড়যন্ত্র করেছে। বিভিন্ন অনুপ্রবেশকারীরা বৈষম্যবিরোধীর ব্যানারে চাঁদাবাজির আশ্রয় নিয়েছে।’ 

তিনি বলেন, ‘অনেকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করার চেষ্টা করছে। আমরা নাকি নির্বাচন বানচাল ও পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি।

জুলাই সনদের বিষয়ে এনসিপির এই নেতা বলেন, ‘সংস্কার প্রক্রিয়ায় উচ্চকক্ষ প্রয়োজন, জাতীয় সংসদকে দুই ভাগে ভাগ করতে হবে, ভোটের অনুপাতে উচ্চ কক্ষ নির্ধারণ করতে হবে। যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্যকে নিশ্চিত করতে পারি। সেই উচ্চ কক্ষের বিষয়ে ঐকমত্য হয়নি ফলে জুলাই সনদ আটকে আছে।

পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্য নেতাকর্মীরা।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝