বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বিনোদন জগতে শোকের মাতম
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:৫৯ পিএম   (ভিজিট : ২০৭)
X

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তারকাদের মাঝেও চলছে শোকের মাতম। সামাজিক যোগযোগ মাধ্যমে তারাকারা একাধিক পোস্ট দিয়ে শোক প্রকাশ করেছেন। 

চিত্রনায়িকা তমা মির্জা লিখেছেন, ‘এই সময় দয়া করে ফায়ারসার্ভিস, বিমানবাহিনী, সেনাবাহিনী সহ যারা উদ্ধারকর্মী আছে ওনাদের তাদের কাজ করতে দেন, উৎসুক জনতার ভিড় যেন উদ্ধার কাজে বিঘ্নতা না ঘটায়।’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘উত্তরা, দিয়াবাড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় চরমভাবে মর্মাহত ও বিস্মিত। সবার জন্য প্রার্থনা করছি।’

ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যারা উত্তরার আশেপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশেপাশের হাসপাতালে চলে যান।’

সংগীতশিল্পী কনা আবেগঘন স্ট্যাটাসে বলেন, ‘আল্লাহ সাহায্য করুন এবং তাদের হেফাজত করুন। শিশু, শিক্ষক ও তাদের পরিবারগুলোর জন্য দোয়া করছি।’

সংগীতশিল্পী সাবরিনা পড়শীর কথায়, ‘উত্তরা মাইলস্টোন স্কুলে ট্রেনিং বিমান বিধ্বস্ত। শিক্ষার্থীসহ সকলের নিরাপত্তার জন্য দোয়া করছি। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন ও সুস্থতা দান করেন।’

সালমান মুক্তাদির লিখেছেন, ‘এটা দেখা সত্যিই ভয়াবহ। আল্লাহ, দয়া করে শিশুদের রক্ষা করুন। সবাই যেন জীবিত অবস্থায় বাইরে আসতে পারে—এই প্রার্থনাই করছি। আমার চোখ যেন বিশ্বাস করতে পারছে না যা দেখছি। এটা দেখা বা ভাবাই অসহনীয়।’

খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল লিখেছেন, ঢাকা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, বহু শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ, হতাহতের আশঙ্কা।  আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন।

জানা গেছে, মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝