রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৮:১৫ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৫ ৮:১৯ পিএম  (ভিজিট : ২০৫)
X

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে জুলাই বিপ্লবকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা জানান আয়োজকরা।

আজ শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মুক্ত করো ভয়’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের সদস্য সচিব কল্লোল শরিফির উপস্থাপনায় গান, কবিতা, নাটক ও মূকাভিনয় পরিবেশন করে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের সদস্যগণ।

অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন শিল্প সরোবর, জাগরণ শিল্পীগোষ্ঠী, একক সংগীত পরিবেশন করেন, রিক্সা শ্রমিক পাগলা খোকন, দিপাশ আনোয়ার, মিজানুর রহমান নীরব, রাসেল দেওয়ান, জাহিদুর রহমান, আশরাফুল ইসলাম, মুহসিনুল করিম এবং শিশুশিল্পী ফাইজা আবৃত্তি করেন, মৃন্ময় মিজান, সরোয়ার হোসেন খান, মো. আল আমিন, মাহবুব টিটু, সিনথিয়া নীলা, কঠোর হাসান, মাসুদ মনিরুল, আব্দুল মজিদ, তাহমীদ জামান, রি হোসাইন, তরিকুল ফাহিম, কামাল মিনা, নোমানুজ্জামান মাহিন, সারমিন জুঁই, কবি শামীম রেজা, জান্নাতুল ফেরদৌস, আহমাদ আবু জাফর, কবি রোকসানা রহমান, মাহমুদুল হাসান, মো. রাশিদুল হাসান, রবিউল আলম নৃত্য পরিবেশন করেন, জান্নাতুল ফেরদৌসি  শান্তা। জাদু পরিবেশন করেন, সাদাত মামুন। মূকাভিনয় করেন, আবু সাদাত  মো. সায়েম ও স্মরণ।

আ. দৈ./কাশেম/ এস রহমান


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝