সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সালাহউদ্দিনকে নিয়ে কটুক্তি চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬:১৪ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৫ ৬:২০ পিএম  (ভিজিট : ২২৬)
X

এবার কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার চকরিয়ার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা হয়। এনসিপির নেতা-কর্মীরা এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন। 

শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে পথসভা করে এনসিপি। এতে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কূরুচিপূর্ণ বক্তব্য দেন বলে অভিযোগ করেন বিএনপির নেতা-কর্মীরা। 

এর প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। অভিযোগ উঠেছে, এ সময় চকরিয়ায় এনসিপির একটি মঞ্চ ভাঙচুর করা হয়। এ ছাড়া এনসিপির নেতা-কর্মীদের বান্দরবানে যাওয়ার পথ রোধ করেন তারা। 

এনসিপির সমাবেশের পর কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকেও একটি বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল। এ বিষয়ে কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহেমুর রহমান বলেন, ‘বিএনপির এ রকম একজন শীর্ষস্থানীয় নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় আমরা আহত হয়েছি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের বক্তব্য জাতীয়তাবাদী চেতনার মানুষকে অপমান করার শামিল।’

কক্সবাজারের বিএনপি নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসূফ বদরী। হামলার পর এনসিপি নেতা-কর্মীরা পুলিশ নিরাপত্তায় রয়েছেন বলে জানান দলটির নেতা এসএম সুজাউদ্দিন। 

এ ঘটনার পর থেকে চকরিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এর আগে গত বুধবার গোপালগঞ্জে হামলার মুখে পড়েন এনসিপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে ৫ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। পরে জেলাজুড়ে কারফিউ জারি করে প্রশাসন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝