রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনসিপির ফরিদপুরে পদযাত্রায় ব্যাপক অংশগ্রহণ
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৪:০২ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৫ ৪:০৬ পিএম  (ভিজিট : ২১৫)
X

গোপালগঞ্জে সমাবেশের পর আজ ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পদযাত্রায় ব্যাপক অংশগ্রহণ। ই এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৭তম দিন উপলক্ষে ফরিদপুরে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দুইটার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজের সামনে থেকে এনসিপির হাজারো নেতাকর্মী পদযাত্রা শুরু করেন। সার্কিট হাউজ থেকে শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে পদযাত্রাটি শেষ হয়।

এ পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম আহ্বায়ক অমিত রায়, ফরিদপুরের সমন্বয়ক নীলিমা দোলা, যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ এবং জেলা-উপজেলা ও কেন্দ্রীয় নেতারা।

পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখছেন, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে দুপুর পৌনে দুইটার দিকে খুলনা থেকে গাড়িবহর নিয়ে সরাসরি ফরিদপুর সার্কিট হাউজে পৌঁছান এনসিপির নেতারা।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝