সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে দুই সন্তানসহ গৃহবধূকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৮:৪৪ পিএম   (ভিজিট : ১২৫)
X

ময়মনসিংহের ভালুকায় দুই সন্তানসহ গৃহবধূকে হত্যার ঘটনায় প্রধান আসামি দেবর নজরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়,  ঘটনার পর থেকে পলাতক ছিলো নজরুল।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় দিকে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল গাজীপুর জেলার জয়দেবপুর রেলস্টেশন প্লাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে ময়মনসিংহে নিয়ে আসা হচ্ছে। পুলিশ জানায়, ট্রেনে করে পালিয়ে যাবার জন্য স্টেশনে অপেক্ষা করছিলো গ্রেপ্তারকৃত আসামি। 

প্রসঙ্গত, গতকাল ভালুকা পৌর শহরে ভাড়া বাসায় খুন হন পোষাক শ্রমিক রফিক উদ্দিনের স্ত্রী ময়না, তার ছয় বছরের মেয়ে সায়মা ও দুই বছরের ছেলে সন্তান নিরব। এ ঘটনায় ছোট ভাই নজরুল ইসলামকে প্রধান আসামি করে মামলা করেন নিহত গৃহবধূর ভাই জহিরুল ইসলাম। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝