রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যের সাবেক পরিচালকসহ দুজনের বিরুদ্ধে ৩ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ
মহাখালীতে ডিএনসিসির কোভিড-১৯ হাসপাতাল নির্মাণ প্রকল্পে দুর্নীতি, দুদকের মামলা
আবুল কাশেম:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৮:২১ পিএম  আপডেট: ১০.০৭.২০২৫ ৮:২৬ পিএম  (ভিজিট : ১৯১)
X

রাজধানীর মহাখালী ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) মার্কেট ভবনে বিশ্বব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ হাসপাতাল নির্মাণ প্রকল্পে  ব্যাপক অনিয়মের সুনিদিষ্ট অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (পরিকল্পনা ও গবেষণা শাখা) ডা. ইকবাল কবীর ও এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৮৫৪ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং দণ্ডবিধির ৫১১/ ১২০-খ/ ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম মামলা অনুমোদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, মামলার এজাহারে বলা হয়, হাসপাতালটির তৎকালীন প্রকল্প পরিচালক ডা. ইকবাল কবীরের প্রত্যক্ষ সহযোগিতায় কোনোরূপ অনুমোদন ও ওয়ার্ক অর্ডার ছাড়া শুধু মৌখিক নির্দেশে এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডকে দিয়ে মহাখালী কোভিড-১৯ হাসপাতালের ষষ্ঠ তলায় কাজ করানো হয়।

ওই কাজে এসআরএস ডিজাইনকে দিয়ে অস্বাভাবিক ব্যয়ের বিল প্রস্তুত করা হয়। এরপর প্রথমে হাসপাতাল পরিচালকের মাধ্যমে ওই বিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। যেখানে বিলের পরিমাণ ৪ কোটি ৩৫ হাজার ৪১৩ টাকা।

কিন্তু নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে প্রাপ্ত প্রকৃত পরিমাপে এর মূল্য পাওয়া যায় ৬৯ লাখ ৭৩ হাজার ৫৫৯ টাকা। অর্থাৎ, অতিরিক্ত  ৩ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৮৫৪ টাকা তৎকালীন প্রকল্প পরিচালক ডা. ইকবাল কবীরের প্রত্যক্ষ মদতে এসআরএস ডিজাইনের স্বত্বাধিকারী সাইফুর রহমান আত্মসাতের চেষ্টা করেন।

করোনাকালে নানা অনিয়মের অভিযোগে ২০২০ সালে ডা. ইকবাল কবীরকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা শাখার পরিচালক পদ থেকে অপসারণ করা হয়। তিনি কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে চলমান দুটি প্রকল্পেও পরিচালক ছিলেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝