সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭২ দশমিক ৭ শতাংশ, বেড়েছে জিপিএ-৫
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৪:২৫ পিএম  আপডেট: ১০.০৭.২০২৫ ৪:২৭ পিএম  (ভিজিট : ১১১)
X

এবার এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে গতবারের তুলনায় জিপিএ-৫ বেড়েছে। এই বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিলেন ১০ হাজার ৮২৩ জন। পাসের হার কমে হয়েছে ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ। যা গত বছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। পাস করেছেন ১ লাখ ১ হাজার ১৮১ জন। 

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৫৫ দশমিক ২ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া ১১ হাজার ৮৪৩ জনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৪৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ২৪৭ জন এবং মানবিকে ১৩৮ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। সব মিলিয়ে এবার ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। এর আগের বার অংশ নিয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝