রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য : নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৭:৪৫ পিএম   (ভিজিট : ২২৩)
X

গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কারাগারে প্রেরণ করা হয়েছিল তাকে। এরপর জামিনে মুক্ত হন এ অভিনেত্রী। কারাগার থেকে মুক্তির পর দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন নুসরাত ফারিয়া।

জানিয়েছিলেন তিনি গুরুতর অসুস্থ। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। সক্রিয় হয়েছেন সোশ্যাল মিডিয়াতেও। সম্প্রতি নিজের ফেসবুকে নতুন সিনেমা নিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী।

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ঈদুল ফিতরের সিনেমা ‘জ্বীন-৩’। এ সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, “অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। ‘জ্বীন-৩’ থেকে এবার কেউ রেহাই পাবে না।”

এরপর মুক্তির তারিখ উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘৮ জুলাই বিকাল ৩টা, বিশ্বব্যাপী ডিজিটাল মুক্তি।’নুসরাত ফারিয়ার পোস্টে মন্তব্য করতে দেখা গেছে অনুরাগীদের। অভিনেত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকেই সিনেমাটি দেখার ইচ্ছাও পোষণ করেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝