রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রনিক জহিরুল ইসলামের যোগদানে ডিএসসিসিতে কাজের গতি বাড়ছে
প্রধান নির্বাহী কর্মকর্তাকে অভিনন্দন ডিএসসিসি প্রশাসক ও স্থানীয় সরকার সচিবের
আবুল কাশেম
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ২:২৩ পিএম  আপডেট: ১১.০৭.২০২৫ ১১:৪৮ এএম  (ভিজিট : ৩১০)
X

অন্তর্বর্তীকালীন সরকারের অতিরিক্ত সচিব মোঃ জহিরুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পর কাজের দ্রুত পরিবেশ ফিরে এসেছে।  বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা গত ৩ জুলাই ডিএসসিসিতে যোগদান করেন।  

 গত শনিবার (০৫ জুলাই) ঢাকা দক্ষিণ সিটির পুরান ঢাকায় সম্রাট বাহাদুর শাহ জাফর উদ্যান সংলগ্ন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশ নিয়েছেন।  প্রশাসক মো. শাহজাহান মিয়ার নির্দেশনা ও পরামর্শে ডিএসসিসিতে কাজের গতি ফেরাতে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম

তার আগে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন ড. জিল্লুর রহমান।  তার সাথে বিএনপি নেতা ইশরাক হোসেন এবং শ্রমিক দলের উশৃঙ্খল গ্রপটার সম্পর্ক  ছিল বলে অভিযোগ উঠেছে।

সূত্র মতে, শ্রমিক দলের ওই গ্রুপটি ঢাকা বাসীর ব্যানারে নগর ভবনে ৪৩ দিন তালা ঝুঁলিয়ে রাখার সুযোগ পেয়েছিলেন বলে লোকমুখে শোনা যায়।  এরই মধ্যে নগর ভবনের দুই দফা শ্রমিক দলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে নগর ভনের তালা ঝুঁলানো , রাজস্ব আদায় ও মশক নিধন কার্যক্রমসহ সবধরনের নাগরিক সেবা বন্ধ রাখার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি উঠেছে।

তবে নাম না প্রকাশেম শতে ডিএসসিসির একাধিক কর্মচারী আক্ষেপ করে বলেন, বর্তমান প্রশাসনের উচিত তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রের আইন, বিধি এবং সিটি কর্পোরেশনের চলমান আইনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা ।  একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠান টানা ৪৩ দিন বন্ধরার সাথে জড়িত অপরাধীরা আবার যেকোন সময় ফুসকে উঠতে পারেন।

তারা আরো জানান, অপরাধীরা এখনো নগর ভবনসহ আঞ্চলিক দপ্তরে প্রভাব বিস্তারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।  কর্মচারীদের এই গ্রুপটির বিরুদ্ধে গত ৫ আগস্টের পর থেকে ব্যাপক চাঁদাবাজি, জোরপূর্বক সুবিধাজনক দপ্তরে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্বেও ডিএসসিসিতে কর্মকর্তার পদে পোস্টিং  নিয়েছেন।  আগে সাবেক মেয়র তাপসের খুব কাছের মানুষ ছিলেন।  সরেজমিন তদন্ত হলে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।

মঙ্গলবার (৮ জুলাই) প্রধান নির্বাহী কর্মকর্তা  মোঃ জহিরুল ইসলামকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন- বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন ও যুগ্ম-সচিব  আঃ লতিফ, প্রচার সম্পাদক -কুতুব উদ্দিন সোহেল,সহ দপ্তর সম্পাদক মোস্তফা নুরুদ্দিন সোহেল, আব্দুর রহিম  প্রমুখ নেতৃবৃন্দ ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝