সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
থানায় ঢুকে কনস্টেবলকে ‘স্যার’ ডেকে বিপাকে ভুয়া নারী এসআই
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৬:৪২ পিএম   (ভিজিট : ১৭৩)
X

পুলিশের পোশাক পরে থানায় প্রবেশ করেছিলেন এক নারী। নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) পরিচয় দিলেও সন্দেহজনক আচরণে শেষমেশ ফাঁস হয়ে যায় তার আসল পরিচয়। গাজীপুরের জয়দেবপুর থানায় এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে।

আটক নারীর নাম তানিয়া (২৭)। তিনি গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা, পিতা আবু তালেব।পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া পাওনা টাকা আদায়ের বিষয়ে অভিযোগ জানাতে থানায় আসেন। তবে অভিযোগ জানানোর আড়ালে তিনি পুলিশের ইউনিফর্ম পরে নিজেকে একজন এসআই হিসেবে পরিচয় দিতে থাকেন। কিন্তু, আচরণে ছিল অসঙ্গতি। বিশেষ করে থানায় ঢুকে কর্তব্যরত এক কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় ডিউটি অফিসারের সন্দেহ হয়। পুলিশের পদের শিষ্টাচার অনুযায়ী এই সম্বোধন অস্বাভাবিক হওয়ায় তাকে চেপে ধরা হয়।

পরে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তল্লাশি চালিয়ে দেখা যায়, তানিয়া প্রকৃতপক্ষে পুলিশের কোনো সদস্য নন। তার পরনে থাকা পোশাকটিও ছিল ভুয়া—পুলিশের আসল ইউনিফর্ম হলেও তার কোনো অনুমোদন ছিল না।

পরবর্তীতে তানিয়ার দেওয়া তথ্য অনুযায়ী তার বাসায় অভিযান চালানো হয়। সেখানে জিএমপি (গাজীপুর মেট্রোপলিটন পুলিশ) ইউনিফর্মসহ আরও কিছু পুলিশি সরঞ্জাম উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, তানিয়া নিয়মিত বোরকার নিচে পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। নিজের ফেসবুক আইডিতে সে সময়কার ছবি ও ভিডিওও পোস্ট করতেন। স্থানীয়রা জানিয়েছেন, এমন পোশাকে তাকে একাধিকবার বিভিন্ন স্থানে দেখা গেছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, “তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তার কাছ থেকে পুলিশের পোশাক এবং সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার আসল উদ্দেশ্য কী ছিল, এই পোশাক সে কোথা থেকে পেল, এবং সে কি কোনো অপরাধে জড়িত ছিল—এসব বিষয়ে তদন্ত চলছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।”

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার (৪ জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝