রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্যবসায়ি হত্যা মামলায়, সাবেক আইজিপি মামুন ও কাউন্সিলর হাসিবুর রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৬ পিএম   (ভিজিট : ২৪০)
X

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৪দিনের এবং ঢাকা দক্ষিণ সিটির ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

তাদের বিরুদ্ধে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে্রােএকটি মামলা রয়েছে।  ওই মামলায় আজ
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ব্যবসায়িকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের  বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাদের রিমান্ড বাতিল করে এ আদেশ দেন।

গত ৩ সেপ্টেম্বর রাতে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যার অভিযোগে করা মামলায় ৪ সেপ্টেম্বর তার আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া রাজধানীর চাঁনখারপুল এলাকায় মোহাম্মদ ইসমামুল হক নামের এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গত ২৪ সেপ্টেম্বর তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আ. দৈনিক/ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝