বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নুপুরের ভাঙচুর চেষ্টা, ভাইরাল ভিডিও
বিনোদন ডেস্ক

‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় উঠে আসেন নুপুর হোসেন। এরপর চর্চায় জায়গা করে নিতে না পারলেও ফের আলোচনায় এসেছেন, তবে তা সিনেমার জন্য নয়। এবার প্রেমঘটিত কারণে যত আলোচনা।
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি গিয়ে ভাঙচুরের চেষ্টা করেছেন তিনি। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনা।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাজধানীর একটি অভিজাত এলাকায় নুপুর তার কথিত প্রেমিক রাজের বাসার গেটে লাথি মারছেন, চিৎকার করছেন এবং ভবনের এক নারী পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করছেন। একপর্যায়ে শারীরিক হেনস্তা ও মামলার হুমকি দিতেও শোনা যায় নুপুরকে।
এ সময় পরিচ্ছন্নতাকর্মী দাবি করেন, নুপুরকে চেনেন না তিনি এবং রাজ সম্পর্কে কিছুই জানেন না। বিপরীতে নুপুর বলেন, রাজ আমাকে এই বাসায় অনেকবার এনেছে। কেবল তাই নয়, ঘুরতে যাওয়ার সময় তোলা আমাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও আছে ফোনে।
এ সময় সেসব ছবি উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন নুপুর। তিনি আরও দাবি করেন, থানার পক্ষ থেকে আমাদের বিয়ের ব্যাপারে নির্দেশ এসেছিল। কিন্তু আজ হঠাৎ করেই রাজ ও তার মা গা-ঢাকা দিয়েছেন। পরিকল্পিতভাবে তাদের লুকিয়ে রাখা হয়েছে।এ ঘটনার জন্য সরাসরি কথিত প্রেমিক রাজের মা এবং তার দুলাভাই সঙ্গীত সাহাকে দায়ী করেন নুপুর।
এদিকে এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তোলপাড়। কেউ বলছেন, এটি কেবলই সাজানো নাটক। আবার কেউ মনে করছেন, সত্যিই যদি নুপুর হোসেন প্ররোচনার শিকার হয়ে থাকেন, তাহলে তার ন্যায়বিচার পাওয়া উচিত।
প্রসঙ্গত, ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমার শুটিংয়ে অর্ধনগ্ন দৃশ্য নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নুপুর। পরবর্তীতে সিনেমার পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে থানায় জিডি করা হয়।
আ.দৈ/আরএস




















