রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহআলম.তারিক সিদ্দিক ও তাঁর স্ত্রীকে দুদকে তলব
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১০:৪৩ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৫ ১০:৫০ পিএম  (ভিজিট : ২৯৩)
X

বাংলাদেশের শীর্ষস্থানীয়  ব্যবসায়ি প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহআলম ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তাঁর স্ত্রী শাহিন সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

তাদেরকে আগামী ২ জুলাই সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।  আজ সোমবার (৩০ জুন) দুদকের উপপরিচালক  ও জনসংযোগ মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, ভূমি জবরদখল, অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তাঁর পরিবারের সদস্যদের গত মে মাসেও তলব করেছিল দুদক। দুদক থেকে পাঠানো নোটিশে সেই মাসের ২৫ ও ২৬ তারিখ জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। 

নোটিশে বলা হয়, আহমেদ আকবর সোবহান (শাহ আলম), তাঁর পরিবারবর্গ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ‘সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণের অর্থ আত্মসাৎ, অর্থ স্থানান্তর ও হস্তান্তরসহ মানি লন্ডারিং’-এর অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বক্তব্য গ্রহণ করা হবে।

নোটিশ অনুযায়ী, আহমেদ আকবর সোবহান, তাঁর স্ত্রী আফরোজা বেগম, বড় ছেলে ও কো-চেয়ারম্যান সাদাত সোবহান এবং সাদাতের স্ত্রী সোনিয়া ফেরদৌসী সোবহানকে ২৫ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।  ২৬ মে ডাকা হয় আহমেদ আকবর সোবহানের ছেলে ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, তাঁর স্ত্রী ও গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান, ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান (সানভীর), ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও তাঁর স্ত্রী এবং গ্রুপের পরিচালক ইয়াশা সোবহানকে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝