শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
ই-পেপার

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সুইমিংপুলে তাহসান-রোজা, কী বলছেন ভক্তরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ২১৪)
X

দীর্ঘদিন একা থাকার পর চলতি বছরের শুরুর দিকে বিয়েবন্ধনে আবদ্ধ হন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি। গত ৩ জানুয়ারি গায়েহলুদ এবং পরদিন ৪ জানুয়ারি বিয়ে সম্পন্ন হয় তাদের।

তারকা গায়কের সঙ্গে বিয়ের আগেও সেভাবে পরিচিত ছিলেন না রোজা আহমেদ। তবে বিয়ের পর পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে আলোচনায় উঠে আসেন তিনি। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যাও বাড়তে থাকে। যা পোস্ট করেন তাই ছড়িয়ে যায় মুহূর্তেই। এবার তাহসানের সঙ্গে সুইমিংপুলের ছবি পোস্ট করেছেন রোজা। যা নিয়ে মেতে উঠেছেন নেটিজেনরা।

রোজা ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পর ভক্তদের কেউ বলেছেন, তাহসান ভাই একজন পরী পেয়েছেন। আবার কেউ মন্তব্য করেছেন, ভাইয়ের জীবনটা পূর্ণতা পেয়েছে।

সোশ্যালে পোস্টকৃত ছবি দেখে বোঝা যাচ্ছে, তাহসান ও রোজা এখন ঘোরাঘুরি করছেন। শেয়ারকৃত কিছু ছবিতে দেখা গেছে, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আর এমন সময় সুইমিংপুলে আদুরে মুহূর্তে ধরা দিয়েছেন তারা। তাহসানের বাহুতে স্ত্রী রোজা, আর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন রোজা।

রোজা আহমেদ ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্ত, যেখানে নীরবতাও বোঝাপড়ায় পূর্ণ, ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি, আর ভালোবাসা যেটা একেবারে আমাদের নিজের।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝