রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএসসিসির নগর ভবনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,পরিস্থিতি থমথমে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ২:৫২ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৫ ৩:১৬ পিএম  (ভিজিট : ২৫৯)
X


অসহযোগ আন্দোলনের টানা ৪১ দিনের মাথায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুুনরায় আরিফ চৌধুরী এবং আরিফুজ্জামান প্রিন্সের  গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আরিফ চৌধুরী গ্রুপের উশৃঙ্খল কর্মী মনির হোসেন (৪৫), মহিদুল ইসলাম (৩৫) ও জসিম (৩২ )সহ ৪/৫ জন আহত হয়েছে।

 আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২ টায় রক্তাক্ত ও আহত অবস্থায় আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে  নেওয়া হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, আজ ‘দুপুরের দিকে আহত অবস্থায় ওই দুই যুবককে জরুরি বিভাগ নিয়ে আসা হয়। পরে আমরা জানতে পারি, ইশরাক হোসেনের দুই গ্রুপের সংঘর্ষে তারা আহত হয়েছেন। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’

উল্লেখ্য এর আগেও গত ২৯ মে দুপুর সাড়ে ১২ টায় নগর ভবনে আধিপত্য বজায় রাখতে বিএনপির সমর্থিত আরিফ চৌধুরী এবং আরিফুজ্জামান প্রিন্সের  গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।ওইদিন নগর ভবনে ভাংচুর, প্রতিপক্ষের নেতা আরিফুজ্জামান প্রিন্সসহ ৫/৭ জনকে মারাত্নকভাবে আহত করা হয়। একই সঙ্গে আহতদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা কেড়ে নেয়ার অভিযোগে ডিএমপির শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আরিফুজ্জামান প্রিন্সের লিখিত অভিযোগটি পরদিন ৩০ মে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে, মামলা নম্বর ৩৮। 

এদিকে ডিএসিসিতে চলমান পরিস্থিতি, সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।  সর্ব শেষ খবরে জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সেটি আর আজ হচ্ছে না। আগামীকাল বুধবার দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইশরাকের মিডিয়া সেল।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝