রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জামিনে মুক্তি পেলেন গান বাংলার তাপস
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৯:০৫ পিএম   (ভিজিট : ২৩০)
X

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার প্রায় সাত মাস পর জামিনে মুক্ত হয়েছেন গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির। ২০২৩ সালের ৩ নভেম্বর গভীর রাতে রাজধানীর উত্তরার নিজ বাসার এলাকা থেকে তাপসকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ। আজমপুরে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে হামলার শিকার হন তিনি। অভিযোগে বলা হয়, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ইশতিয়াক মাহমুদের পেট, পিঠ, হাত ও মাথায় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে গুলি অপসারণ করা হয়।

ঘটনার পর ২৯ অক্টোবর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় মামলা করেন। এতে তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে কৌশিক হোসেন তাপস ছিলেন ৯ নম্বর আসামি। গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মামলাটি এখনও বিচারাধীন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝